IQNA

ঢাকায় হযরত মাসুমা (সা. আ.)-এর পবিত্র জন্মবার্ষিকী উদযাপন

23:32 - August 30, 2014
সংবাদ: 1444725
আন্তর্জাতিক বিভাগ: ইতিহাসের পাতায় যে সকল নারীর কথা স্বর্ণাক্ষরে লেখা রয়েছে, তাদেরই একজন হলেন হযরত মাসুমা (সা. আ.)। তিনি নবী বংশের বিদুষী নারী হিসাবেও স্বনামধন্য হয়েছেন। তাঁর পিতা ইমাম মুসা ইবনে জাফর ছিলেন নবী বংশের নবম পুরুষ এবং আহলে বাইত (আ.)এর সপ্তম ইমাম। তাঁর মায়ের নাম নাজমা খাতুন এবং তিনি তার যুগের মহিলাদের মধ্যে সম্মানিত ও পরিশীলিত নারী হিসাবে সুখ্যাতি অর্জন করেছিলেন।

পূর্ব এশিয়া শাখার বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: নবী বংশের বিদুষী নারী হযরত মাসুমা (সা. আ.)-এর পবিত্র জন্ম বার্ষিকী উপলক্ষে ঢাকায় অবস্থিত আল-মুস্তাফা আন্তর্জাতিক বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধির উদ্যোগে এক উৎসব মাহফিল অনুষ্ঠিত হয়েছে। উক্ত উৎসব মাহফিল ইরানী ও বাংলাদেশের নারী সহকারে আজ-জাহরা মাদ্রাসার শিক্ষার্থী এবং শিক্ষক মণ্ডলীর উপস্থিততে ২৯শে আগস্ট উক্ত মাদ্রাসায় অনুষ্ঠিত হয়েছে। পবিত্র কুরআন তেলাওয়াতের মাধ্যমে উক্ত উৎসব মাহফিল শুরু হয় এবং পরবর্তীতে আহলে বাইয়েত (আ.)এর শানে বক্তৃতা ও মর্সিয়া পরিবেশন করা হয়। এ উৎসব মাহফিল ১০:৩০ মিনিটে শুরু হয়ে একাধারে ১৩:৩০ মিনিট পর্যন্ত অব্যাহত ছিল এবং এ দিন উপলক্ষে বিশেষ পতিযোগিতার আয়োজন করা হয়েছে।

1444308

captcha