
On Islam ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: নরওয়ের পরিসংখ্যান কমিটির কর্মকর্তা ‘ইয়োরগান উরান’ বলেন: নরওয়ের সর্বশেষ আদমশুমারির ফলাফলে দেখা যায় ছেলেদের নামের মধ্যে ৪০৮১ টি নামই ‘মুহাম্মাদ’।
সুতরাং নরওয়ের রাজধানী আসলো’য় জনপ্রিয়তার দিক থেকে ইয়ান (৪৬৬৭) এবং পের (৪১৫৫) নামের ওপরে মুহাম্মাদ নামটি রয়েছে।
চার বছর পূর্বে ইয়ান এবং পের নামটি অসলো’য় সবথেকে জনপ্রিয় ছিল। কিন্তু বর্তমানে মুহাম্মাদ নমটি শীর্ষ স্থানে রয়েছে।
সম্প্রতি ব্রিটেনের নবজাত ছেলে শিশুদের জনপ্রিয় নাম হিসেবে মুহাম্মাদ নামটি সুখ্যাতি লাভ করেছে।
গত বছরে ব্রিটেনের জাতীয় পরিসংখ্যানে দেখা যায় জনপ্রিয়তার দিক থেকে ‘মুহাম্মাদ’ নামটি ‘আলিভার’ নামের উপর ছাড়িয়ে গিয়েছে। লন্ডনেও অন্যান্য নামের তুলনায় মুহাম্মাদ নামটি জনপ্রিয়তার দিক থেকে শীর্ষে রয়েছে।
নরওয়ের মোট জনসংখ্যা ৪৫ লক্ষ এবং এর মধ্যে এক লক্ষ পঞ্চাশ হাজার মুসলিম অধিবাসী রয়েছে। এদের মধ্যে অধিকাংশই পাকিস্তান, সোমালি, ইরাক এবং মরক্কোর বংশোদ্ভূত।
নরওয়েতে প্রায় ৯০টি ইসলামিক কেন্দ্র ও সংগঠন রয়েছে।
1444449