IQNA

দুবাইয়ে ইসলামিক অর্থনীতির আলোকে আন্তর্জাতিক সম্মেলন

0:35 - September 01, 2014
সংবাদ: 1445152
আন্তর্জাতিক বিভাগ: দুবাইয়ের যামীরা শহরের সম্মেলন কক্ষে ২৮শে সেপ্টেম্বর ইসলামিক অর্থনীতির আলোকে আন্তর্জাতিক সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনার রিপোর্ট: ‘ভবিষ্যতে অর্থনৈতিকের জন্য উদ্ভাবনী অংশীদারিত্বে আশাবাদী’ শিরোনামে উক্ত আন্তর্জাতিক সম্মেলন ২৮শে সেপ্টেম্বর শুরু হবে এবং ২৯শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
ধারণা করা হচ্ছে এ আন্তর্জাতিক সম্মেলনে বিশ্বের ১৪০ দেশ থেকে ২৫০০ জন অর্থনৈতিক বিশেষজ্ঞ উপস্থিত থাকবে এবং ইসলামিক অর্থনৈতিকের জন্য দুবাইয়ে স্থান শক্তিশালী করাই হচ্ছে এ সম্মেলনের প্রধান উদ্দেশ্য।
উক্ত সম্মেলনে ইসলামী অর্থনৈতিক উদ্ভাবনের জন্য নতুন নতুন বিষয় উপস্থাপন করা হবে এবং বিগত ১০ বছরের ইসলামী অর্থনৈতিকের অসাধারণ অগ্রগতি সম্পর্কে আলোচনা করা হবে।
ইসলামী অর্থনৈতিকের আলোকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২০০৩ সালে মালয়েশিয়ার ‘তিওমান দ্বীপে’ এবং দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০০৪ সালে একই দেশের রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়।
পরবর্তীতে ২০০৬ সালে পাকিস্তানের ইসলামাবাদ, ২০০৮ সালে কুয়েত, ২০০৯ সালে জাকার্তা, ২০১০ সালে কুয়ালালামপুর, ২০১১ সালে কাজাখিস্তানের আস্তানা শহর, ২০১২ সালে মালয়েশিয়ার জুহার বাহরু শহর, ২০১৩ সালে লন্ডন অনুষ্ঠিত হয়েছে।
1443840

captcha