
On Islam ওয়েব সাইটের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনার রিপোর্ট : ভারতীয় আলেম রিস আহমাদ এ সম্পর্কে জানিয়েছেন : আমরা চাই মুসলিম যুবকরা দেশের উন্নয়নের লক্ষ্যে চেষ্টা চালাক। কোনক্রমেই যেন তারা এ সন্ত্রাসী দলে যোগদান করে নিজেদের ভবিষ্যত নষ্ট না করে।
তিনি বলেন : সমর্থকদের উদ্দেশ্যে আইএসআইএল’র দাবী হচ্ছে যেন তারা নিজেদের ধর্মের জন্য যুদ্ধ করে। কিন্তু ইসলাম ধর্মের সাথে সন্ত্রাসী এ দলটির কোন সম্পর্কই নেই।
জনাব আহমাদ আরো বলেন : আমরা জানি না যে, তারা কারা এবং কি উদ্দেশ্য তারা লালন করছে। কিন্তু যাই হোক না কেন তারা ইসলামি আকিদা ও নীতি পরিপন্থী আমল করছে।
মুম্বাইয়ের পার্শ্ববর্তী একটি এলাকার এক মুসলিম যুবকের আইএসআইএল-এ যোগদান এবং ইরাকের মসুলে তার নিহত হওয়ার ঘটনা গণমাধ্যমে প্রচারের পর ভারতীয় অন্যান্য আলেমের মত চিন্তিত আহমাদ।
নিহত ঐ যুবক, গত ২৪শে মে নিখোঁজ ৪ যুবকের একজন; তার নাম আরেফ মাজেদ।
জনাব আহমাদ বলেন : আমরা এ বিষয়ে উদ্বিগ্ন যে, আইএসআইএল ভারতীয় যুবকদের মাঝে প্রবেশের চেষ্টা চালাচ্ছে। আমরা কোন অবস্থাতেই আইএসআইএল’র হিংস্রতা ও বর্বরতার সমর্থন করি না।
তিনি বলেন : ইসলাম ধর্ম নিরাপরাধ মানুষ হত্যার অনুমতি দেয় না। আর পথভ্রষ্ট ঐ সকল যুবককে এ বিষয়টির শিক্ষাই দিতে হবে।
উল্লেখ্য, আইএসআইএল’র তত্পরতার বিরুদ্ধে ভারতীয় আলেমদের অবস্থান গ্রহণের পাশাপাশি ভারতের সন্ত্রাস দমন বিভাগ আইএসআইএল’র সমর্থক যুবকদেরকে চিহ্নিত এবং একইভাবে যে সকল সংস্থা তাদেরকে পথভ্রষ্ট করার ক্ষেত্রে দায়িত্ব পালন করছে তাদের চিহ্নিত করার লক্ষ্যে ইতিমধ্যে তদন্ত শুরু করেছে।#1447426