
আল-জোর্নালে’র উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মামদুহ আদ-দামাতি জানিয়েছেন, এ সংস্কার কাজে জার্মানি, ইতালি ও সংযুক্ত আরব আমিরাত সহযোগিতা করবে।
তিনি বলেন : মিশরের ঐতিহাসিক এ যাদুঘর সংস্কারে সহযোগিতার প্রতি আহবানের লক্ষ্যে একটি আন্তর্জাতিক সম্মেলন আয়োজনেরও সিদ্ধান্ত নিয়েছে ইউনেস্কো।
কায়রোয় অবস্থিত এ যাদুঘরটি বিশ্বে ইসলামি শিল্পকর্মের রক্ষণাবেক্ষণের জন্য নির্মিত যাদুঘরগুলোর সর্ববৃহত। এতে লক্ষাধিক পুরাতত্ত্ব সংরক্ষিত হচ্ছে।
১৮৮০ সালে প্রতিষ্ঠিত এ যাদুঘরটি গত জানুয়ারি মাসে কায়রোর পুলিশ হেডকোয়ার্টারে বিস্ফোরণের ঘটনায় ক্ষতিগ্রস্থ হয়।
বিস্ফোরণে পুলিশ হেডকোয়ার্টারের পার্শ্ববর্তী যাদুঘরের ভবন, গ্রন্থাগার এবং মিশরের ন্যাশনাল আর্কাইভসও ক্ষতিগ্রস্থ হয়েছিল।#1448947