IQNA

রাশিয়ায় ইসলামি ফিকাহ বিষয়ক একাডেমি প্রতিষ্ঠিত হবে

9:32 - September 12, 2014
সংবাদ: 1449105
আন্তর্জাতিক বিভাগ : মুসলিম ব্যক্তিত্ববর্গ, রুশ কর্মকর্তা এবং মুসলিম ওলামা ইউনিয়নের মহাসচিবের উপস্থিতিতে ইস্তাম্বুলে আয়োজিত সভায় রাশিয়ায় ইসলামি ফিকাহ বিষয়ক একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি পর্যালোচিত হয়েছে।

Islam.ru এর উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : মস্কোয় আন্তর্জাতিক সম্মেলনের অনুষ্ঠিত হওয়ার সময় থেকে রাশিয়ায় ইসলামি ফিকাহ বিষয়ক একাডেমি প্রতিষ্ঠার বিষয়টি পর্যালোচনা শুরু হচ্ছে।
ঐ সম্মেলনের শেষে প্রদত্ত বিবৃতিতে জিহাদ, খেলাফত, তাকফির ও উগ্রতাবাদীদের মোকাবিলা করার বিষয়ে শরয়ি বিধান এবং রাশিয়ায় একটি ইসলামি ফিকাহ বিষয়ক একাডেমি প্রতিষ্ঠার প্রস্তাব রাখা হয়।
এ একাডেমি’র অন্যতম কর্তব্য হচ্ছে রাশিয়া ফেডারেশনের আলেমদের সাথে যোগাযোগ রক্ষা করা এবং ধর্ম বিষয়ক সিদ্ধান্ত ও ফতওয়া প্রদানের ক্ষেত্রে যাতে তারা অভিন্ন মত দেয় সে লক্ষ্যে প্রচেষ্টা চালানো।# 1449074

captcha