IQNA

মরিতানিয়ার রেডিও তরঙ্গে চালু হল কুরআন ও হাদীস শিক্ষার আসর

22:58 - September 17, 2014
সংবাদ: 1451258
আন্তর্জাতিক বিভাগ: মরিতানিয়ার রেডিও মাধ্যম জানিয়েছে, সেদেশে রেডিও তরঙ্গে কুরআন এবং হাদীস শিক্ষার আলোকে বিশেষ অনুষ্ঠান শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মরিতানিয়ার রেডিও মাধ্যম গত ১৫ই সেপ্টেম্বর ঘোষণা করেছে, রেডিও মিডিয়ার নতুন সরঞ্জাম ব্যবহারের মাধ্যমে পবিত্র কুরআন এবং হাদীস শিক্ষা বিস্তারের লক্ষ্যে রেডিও মাধ্যমে কুরআন এবং হাদীস শিক্ষার আলোকে বিশেষে অনুষ্ঠান শুরু হয়েছে।
উক্ত অনুষ্ঠানের উদ্বোধনী অনুষ্ঠানে মারিতানিয়ার শিক্ষা ও ধর্ম মন্ত্রী সায়্যেদ আহমেদ ওলিদ আহলে দাউদী, বিভিন্ন মিডিয়ার পরিচালক মণ্ডলী এবং মরিতানিয়ার অন্যান্য গণ্যমান্য ব্যক্তিত্বমণ্ডলী উপস্থিতি ছিলেন। 
মরিতানিয়া’র রেডিওর কুরআন ও হাদীস শিক্ষার আসরের কুরআন এবং সুন্নতে নাবাবি শিক্ষা প্রচারের মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা.)এর উম্মতের মধ্যে ধর্মীয় মূল্যবোধ, বিশ্বাস, মনোভাব এবং ইসলামিক আচরণ সম্পর্কে জ্ঞান দেওয়া হবে।
মরিতানিয়ার রেডিও মাধ্যমের মহা পরিচারণ মুহাম্মাদ শেখ ওলেদ স্যাইয়েদী মুহাম্মাদ জানিয়েছে: মরিতানিয়ার প্রেসিডেন্ট মুহাম্মাদ ওলেদ আব্দুল আজিজের নির্দেশে উক্ত রেডিও তরঙ্গ খোলা হয়েছে।
উক্ত রেডিও তরঙ্গে ‘ইমাম বুখারী আসর’ শিরোনামে ১৫ই সেপ্টেম্বরে প্রথম অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। এ অনুষ্ঠানে সহীহ বুখারী গ্রন্থের ইতিহাস, জীবনী, লেখক পরিচিত, বুখারী শরীফ  লেখার পদ্ধতি  সম্পর্কে আলোচনা করা হয়েছে।
মুহাম্মাদ বুখারী (হাফেজ আবু আব্দুল্লাহ মুহাম্মাদ বিন ইসমাইল বিন ইব্রাহিম বিন মুগাইয়েরা বুখারী জায়ফী/ জন্ম: ১৯৪ হিজরী এবং মৃত্যু ২৫৬ হিজরীতে) ইমাম বুখারী হিসেবে প্রসিদ্ধ, সিহাহ  সিত্তার মধ্যে অন্যতম সাহীহ বুখারী গ্রন্থের লেখক এবং আহলে সুন্নতদের মধ্যে একটি মূল্যবান হাদিসি গ্রন্থ এবং তাদের নিকট পবিত্র কুরআনের পর এ গ্রন্থটি সঠিক হিসেবে বিবেচিত।
1450533

captcha