
‘rawstory’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ব্রিটেনের সাবেক প্রধানমন্ত্রী মার্গারেট থ্যাচারের উপদেষ্টা হিসেবে নিয়োজিত ছিল মনক্তন। সম্প্রতি তার নিজের লিখিত এক আর্টিকেলে তিনি দাবী করেছে, পবিত্র কুরআনের কিছু আয়াত হত্যা এবং প্রাণনাশের প্রতি উৎসাহিত করে।
তিনি আমেরিকার কংগ্রেসের নিকট আহ্বান জানিয়েছে আইন প্রয়োগের মাধ্যমে পবিত্র কুরআনের কিছু অংশ অবৈধ বলে ঘোষণা দেওয়া হোক।
ক্রিস্টোফান মনক্তন দাবী করেছে, বিগত ২৫ বছর যাবত মুসলমানেরা মহান আল্লাহর নামে বিশ্বের সকল সন্ত্রাসীমূলক কর্ম ঘটিয়েছে। এর মধ্যে ১০ বছর পূর্বে আমেরিকা, পশ্চিম বিশ্ব এবং যায়নবাদীদের সন্ত্রাসীমূলক কর্মকাণ্ড ইশারা করা হয়েছে।
ক্রিস্টোফান মনক্তন তার আর্টিকেলে আরও উল্লেখ করেছে, এ সকল সন্ত্রাসী কর্মকাণ্ডের উৎস কি? তাদের আসমানি গ্রন্থের দিকে দৃষ্টি রাখলেই তা স্পষ্ট হয়ে যায়।
তিনি বলেছে: এ গ্রন্থ প্রিন্টের বিরোধিতা করার সাহস ভীতু শাসকদের নেই। কারণ তারা এর ফলাফলকে ভয় পায়।
তিনি প্রস্তাব দিয়েছে আমেরিকার কংগ্রেস, সন্ত্রাসী মূলক সকল আয়াত চিহ্নিত করে আইন প্রয়োগের মাধ্যমে সেগুলো পবিত্র কুরআন থেকে তুলে দেওয়া হক এবং এ সকল আয়াত যদি কেহ পড়ে তাহলে তাকে অপরাধী হিসেবে চিহ্নিত করা হবে। যদি কেহ এ আইনের অবাধ্য হয় তাহলে তাকে কঠিন শাস্তি দেওয়া হবে (যেমন: দীর্ঘমেয়াদী কারাবাস বিবেচনা করা হবে)।
1450545