
বার্তা সংস্থা ইকনা : করাচি বিশ্ববিদ্যালয়ের ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন ড. মোহাম্মদ শাকিল উজ কিছুদিন পূর্বে করাচি বিশ্ববিদ্যালয় হতে পোস্ট ডক্টোরাল ডিগ্রী লাভ করেন। আর এ কারণেই করাচিতে অবস্থানরত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের পরিচালক গত বৃহস্পতিবার (১৮ই সেপ্টেম্বর) তার সম্মানে এ সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করেন। উক্ত অনুষ্ঠানে করাচির বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিত্বগণ আমন্ত্রিত হয়েছিলেন। এ প্রতিবেদনের ভিত্তিতে, গত বৃহস্পতিবার ঐ অনুষ্ঠানের জন্য সাংস্কৃতিক কেন্দ্রের কর্মকর্তারা প্রস্তুতি গ্রহণ করে অতিথিদের অপেক্ষায় ছিলেন। অনুষ্ঠান শুরু হতে অল্প সময় বাকি ছিল, এ সময় প্রফেসর হাফেজ মুহাম্মাদ শাকিল উজে’র শাহাদাতের মর্মান্তিক সংবাদ ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে পৌঁছায়। এ সংবাদে মুহূর্তেই সকলে শোকে ভেঙ্গে পড়েন। ড. শাকিল উজ, তার ছোট ভাতিজি ও করাচি বিশ্ববিদ্যালয়ের ইসলামি শিক্ষা বিষয়ক কলেজের শিক্ষক আমেনা আফরিনে’র সাথে উক্ত অনুষ্ঠানে যোগ দিতে ইরানি সাংস্কৃতিক কেন্দ্রের দিকে যাচ্ছিলেন। এ সময় তাকফিরি সন্ত্রাসীরা তার উপর হামলা চালায়। এতি তিনি শহীদ এবং তার ড্রাইভার ও আমেনা আফরিন আহত হন। ড. শাকিল উজে’র শাহাদতের সংবাদ ছড়িয়ে পড়ার পর পাকিস্তানের করাচিসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও ছাত্ররা বিক্ষোভ মিছিল করে। করাচি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এ ঘটনায় ৩ দিন সকল ক্লাস বন্ধ রাখার ঘোষণা দিয়েছে। এদিকে গতকাল শুক্রবার জুমআর নামায শেষে পাকিস্তানের সিন্ধু প্রদেশের জনগণ হিংস্র এ পদক্ষেপের প্রতিবাদে বিক্ষোভ মিছিল করেছে। উল্লেখ্য, ড. হাফেজ মুহাম্মাদ শাকিল, ছিলেন পাকিস্তানের শিক্ষাঙ্গনে প্রভাবশালী এক ব্যক্তিত্ব। তিনি ইসলামি বিভিন্ন বিষয়ে উল্লেখযোগ্য সংখ্যক গ্রন্থ রচনা করেছেন।#1451790