
‘Islamicevents’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রশিক্ষণ কোর্স সেদেশের যুবক, প্রাপ্তবয়স্ক এবং নও মুসলমানদের জন্য অনুষ্ঠিত হবে।
এ কোর্সে অংশগ্রহণকারীদেরকে প্রথম আরবি অক্ষর এবং উচ্চারণ প্রশিক্ষণ দেওয়া হবে। পরবর্তীতে কুরআন শিক্ষার প্রাথমিক নিয়ম-কানুন সম্পর্কে জ্ঞাত করা হবে।
কোরআন শিক্ষার উক্ত কোর্স ১৬ই অক্টোবর বৃহস্পতিবারে শুরু হবে এবং তিন মাস ব্যাপী প্রতি বৃহস্পতিবারে ক্লাস অনুষ্ঠিত হবে।
দক্ষিণ পূর্ব এশিয়ার সবচেয়ে ছোট দেশ সিঙ্গাপুর এবং সে দেশে মোট জনসংখ্যা ত্রিশ লক্ষ। সিঙ্গাপুরে প্রায় পাঁচ লক্ষ মুসলিম অধিবাসী রয়েছে।
সিঙ্গাপুর একটি ধর্মনিরপেক্ষ রাষ্ট্র। এমতাবস্থায় ইসলাম ধর্মকে সিঙ্গাপুর সরকার সম্পূর্ণরূপে স্বীকৃতি প্রদান করেছে।
1451571