
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ম্যাগাজিনে ইসলামী হিজাব, মুসলিম মহিলাদের ফ্যাশন, মুসলিম নারীদের ইসলামী হিজাবের সমন্বয়ে পোশাক তৈরির পরিকল্পনা, ইসলামী পোশাক ডিজাইনারের সাথে পরিচিতি এবং মুসলিম নারীদের জন্য নতুন মডেলের ইসলামী পোশাকের সম্পর্কে আলোচনা করা হয়েছে।
আয়াত ম্যাগাজিনের ব্যবস্থাপক মরক্কোর অধিবাসী কাউসার নাজ্জার। আয়াত নামক ম্যাগাজিনে পাশ্চাত্য সমাজের মুসলিম নারীদের হিজাবের ব্যাপারে আলোচনা করা হয়েছে এবং অমুসলিম রাষ্ট্রে মুসলিম নারীদের বিভিন্ন সমস্যা এবং তাদের অধিকারের ব্যাপারেও আলোচনা করা হয়েছে।
আয়াত ম্যাগাজিনের প্রথম পর্বে মরক্কোর হিজাব এবং ইসলামিক পোশাক ডিজাইনার রাশিদা আজিজের সাক্ষাৎকার তুলে ধরা হয়েছে। এ সাক্ষাৎকারে এ কর্মের উদ্দেশ্য এবং ইসলামি হিজাবের কাজের মাধ্যমে ইসলামী মূল্যবোধ রক্ষার আলোকে আলোচনা করা হয়েছে।
এছাড়াও এ ম্যাগাজিনে পর্যটন এবং সৌদি আরবের বিভিন্ন জিয়ারতের স্থান, বিশ্বের মধ্যে মেয়ে শিশুদের সবচেয়ে জনপ্রিয় ইসলামিক নাম, রেসিপি, শিশুদের লালনপালন, ঘর সাজানো সহ অন্যান্য ব্যাপারে আলোচনা করা হয়।
আয়াত ম্যাগাজিনের সম্পাদক জানিয়েছে যে, এ ম্যাগাজিনে কোন প্রকার রাজনৈতিক আলোচনা করা হয়নি।
1452105