
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: দুবাইয়ের দাতব্য প্রতিষ্ঠানের সঙ্গে সংযুক্ত ইসলামী-সাংস্কৃতিক কেন্দ্র ‘হায়া বিনতুল হুসাইন’ এর পক্ষ থেকে ৭৩ জন কুরআনের শিক্ষিকাদের উপস্থিতিতে উক্ত কুরআনের তাফসির প্রশিক্ষণ কোর্স অনুষ্ঠিত হয়েছে।
ইসলামী-সাংস্কৃতিক কেন্দ্র ‘হায়া বিনতুল হুসাইন’ এবং দুবাইয়ের অন্যান্য সাংস্কৃতিক কেন্দ্রের কর্মচারীগণ এ প্রশিক্ষণ কোর্সে অংশগ্রহণ করেছেন।
রিয়াদের ‘মুহাম্মাদ বিন সৌদ’ ইসলামিক বিশ্ববিদ্যালয়ের কুরআনিক বিজ্ঞানের অধ্যাপক “সারি’য় বিন আব্দুল্লাহ আস্সারি’য়” কুরআনের তাফসির প্রশিক্ষণ কোর্সের শিক্ষক হিসেবে নিয়োজিত ছিলেন।
ইসলামী-সাংস্কৃতিক কেন্দ্র ‘হায়া বিনতুল হুসাইন’ প্রধান ‘হুনাল ফালাসি’ জানিয়েছেন: শরিয়ত, কুরআনিক বিজ্ঞান এবং তাফসিরের শিক্ষক ও বিশেষজ্ঞ মণ্ডলীদের আকর্ষণ করার লক্ষে এ কেন্দ্র নিয়োজিত রয়েছে।
তিনি আরও বলেছেন: কুরআনের শিক্ষকগণ এ ধরণের কোর্সের মাধ্যমে তাফসিরের জ্ঞান অর্জন করবে এবং বৈজ্ঞানিক ভিত্তিতে নিজেদের জীবনকে সংশোধন করার করবে এবং পরবর্তীতে তাফসিরের ক্লাস অন্যান্য শিক্ষার্থীদের জন্য প্রদান করবে।