
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: হাফেজ মুহাম্মাদ শাকিল উজ ১৯৬০ সালে পাকিস্তানের করাচীতে জন্মগ্রহণ করেন। তিনি প্রাথমিক এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা এই শহরেই সম্পন্ন করেন। ১৯৮৬ সালে ইসলামিক বিজ্ঞান, ১৯৯০ সালে গণযোগাযোগ এবং ১৯৯২ সালে মাস্টার্স ডিগ্রী লাভ করেন। ১৯৯৫ সালে করাচী বিশ্ববিদ্যালয়ে নিয়োগ প্রাপ্ত হন।

২০০০ সালে তাফসিরে তাতবিকিতে ডক্টরেট ডিগ্রী লাভ করেন। অতঃপর তিনি অধ্যাপক হিসেবে নিজের কর্মকে অতিবাহিত করেন। ২০১২ সালে ইসলামিক বিজ্ঞান অনুষদের প্রধান হিসেবে নির্বাচিত হন।
শাকিল উজ কোরআন পরিচিতি, হাদিস, ফিকাহ এবং হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে অনেক গ্রন্থ লিখেছেন।
এ পর্যন্ত করাচী বিশ্ববিদ্যালয় থেকে ডক্টরেটের ২১ জন শিক্ষার্থী শাকিল উজের মাধ্যমে পিএইচডি সম্পন্ন করেছে। শাকিল উজের ১৫টি গ্রন্থ, ৭৭টি প্রবন্ধ যারমধ্যে ৬৯টি প্রবন্ধ প্রিন্ট হয়েছে এবং ৩২টি জাতীয় কনফারেন্স এবং ৩টি আন্তর্জাতিক কনফারেন্সের অংশগ্রহণ করেছেন।
২০১৪ সালে করাচী বিশ্ববিদ্যালয়ের বৈজ্ঞানিক কমিটির অনুমোদনে “D Leith” পিএইচডি সার্টিফিকেট লাভ করেন এবং বৈজ্ঞানিক সেবা এবং ইসলামিক বিজ্ঞানের আলোকে কাজ করার জন্য পাকিস্তানের রাষ্ট্রপতির অফিস থেকে সম্মাননা পদক লাভ করেন।
জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত মায়ারেফে ইসলামি অনুষদের ‘আত-তাফসির’ ম্যাগাজিনের সম্পাদক হিসেবে নিয়োজিত ছিলেন।
বলাবাহুল্য, অধ্যাপক ‘হাফিজ মোহাম্মাদ শাকিল উজ’ ১৮ই নভেম্বর করাচীতে অবস্থিত ইরানি সাংস্কৃতিক কেন্দ্রে তাকে সংবর্ধনা দানের উদ্দেশ্যে আয়োজিত এক অনুষ্ঠানে অংশ নিতে রওনা হওয়ার সময় তাকফিরি সন্ত্রাসীরা তার উপর হামলা চালিয়ে নৃশংস ভাবে হত্যা হবে।