IQNA

পাকিস্তানে ‘দেফায়ে মুকাদ্দেসে’র আলোকে বিশেষ প্রদর্শনী

23:51 - September 25, 2014
সংবাদ: 1453956
আন্তর্জাতিক বিভাগ: ইরানী সাংস্কৃতিক সহদূতের উদ্যোগে পাকিস্তানের কোয়েটা শহরে ২৫শে সেপ্টেম্বর থেকে ইরানের ‘দেফায়ে মুকাদ্দেসে’র আলোকে বিশেষ চিত্র প্রদর্শনী শুরু হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইরানী সাংস্কৃতিক সহদূত ‘আবুল ফাজল হোসাইনি’ জানিয়েছে: ইসলামী প্রজাতন্ত্র ইরানের পবিত্র প্রতিরক্ষা সপ্তাহ উপলক্ষে দেফায়ে মুকাদ্দেস (পবিত্র যুদ্ধ) এবং শহীদদের চিত্রের সমন্বয়ে এ প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
হোসাইনি বলেন: এ চিত্র প্রদর্শনীতে ইরান এবং ইরাকে দীর্ঘ আট বছর যুদ্ধ চলাকালীন সময়ের বিভিন্ন বীর সৈন্যদের চিত্র এবং সাদ্দামের সমর্থনে জাতিসংঘের বিবৃতি উপস্থাপন করা হয়েছে।
ইরানী সাংস্কৃতিক সহদূত আরও জানান: এ চিত্র প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে পাকিস্তানের সরকারী কর্মকর্তা এবং নেতাবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও প্রদর্শনীর প্রথম দিনে কোয়েটার বিভিন্ন স্কুল এবং কলেজের শিক্ষার্থীরাও প্রদর্শনীর জন্য এসেছে।
এ প্রদর্শনী ২৮শে সেপ্টেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
ইমাম জাওয়াদ (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে হোসেইনি বলেন: অন্যান্য বছরের মত চলতি বছরেও ইমাম জাওয়াদ (আ.)এর সম্মাননায় কোয়েটার স্থানীয় পত্রিকায় ইমাম জাওয়াদ (আ.)এর ব্যক্তিত্ব এবং জীবনীর আলোকে প্রবন্ধ লেখা হবে।
তিনি আরও বলেন: কোয়েটায় দৈনিক, সাপ্তাহিক এবং ত্রৈমাসিক প্রায় ৫১টি পত্রিকা রয়েছে। এর মধ্যে সাধারণত ১৪টি পত্রিকায় জাওয়াদ (আ.)এর ব্যক্তিত্ব এবং জীবনীর আলোকে প্রবন্ধ প্রকাশ হয়।
1453441

captcha