
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনির ধর্ম মন্ত্রী শেখ ইউসুফ আগয়িস এবং আন্তর্জাতিক কুরআন সংরক্ষণ অ্যাসোসিয়েশনের মহাসচিব আব্দুল্লাহ বিন আলী বিসাফার পবিত্র মক্কা নগরীতে মসজিদুল আকসাই ওয়াকফকৃত কুরআন সংরক্ষণ কেন্দ্র নির্মাণের চুক্তি পত্রে স্বাক্ষর করেছে।
এ চুক্তি পত্রে উল্লেখ রয়েছে যে, মসজিদুল আকসাই ওয়াকফকৃত কুরআন সংরক্ষণ কেন্দ্র নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থের দায়ভার আন্তর্জাতিক কুরআন সংরক্ষণ অ্যাসোসিয়েশন গ্রহণ করবে এবং এ কেন্দ্র নিরীক্ষণের জন্য স্টাফ ও কর্মীদের বেতন প্রদান করবে।
ফিলিস্তিনির ধর্ম মন্ত্রী জানিয়েছেন: এ পরিকল্পনা বাস্তবায়নের মাধ্যমে দখলদার ইসরাইলিদের মোকাবিলা এবং তাদের সিদ্ধান্ত তথা মসজিদুল আকসা ভাগ করার ক্ষেত্রে প্রভাব বিস্তার কবে। ফিলিস্তিনের বিভিন্ন প্রদেশে কুরআন সংরক্ষণের নতুন নতুন কেন্দ্র উদ্বোধনের মাধ্যমে এ কেন্দ্রের সম্প্রসারণ করতে হবে।
তিনি জেরুজালেমের মানবিক পরিস্থিতির বিশদ বর্ণনা করে বলেন: জেরুজালেমের অধিবাসী কঠিন সমস্যার মুখোমুখি অবস্থান করছে। ইসরাইলিরা এ শহরকে দখল করে ইহুদি শহরে পরিণত করতে চেষ্টা করছে।
আদয়িস গুরুত্বারোপ করে বলেন: মসজিদুল আকসা এবং ফিলিস্তিনদের সমর্থন করার জন্য দলমত নির্বিশেষে বিশ্বের সকল মুসলমানদের এক হতে হবে।
1455703