IQNA

মসজিদুল আকসা’য় আরাফার অনুষ্ঠানে আয়োজন

23:22 - October 02, 2014
সংবাদ: 1456518
আন্তর্জাতিক বিভাগ: মসজিদুল আকসা’য় আরাফার দিনের বিশেষে অনুষ্ঠানে ফিলিস্তিনির নাগরিকদের অংশগ্রহণ করার জন্য ফিলিস্তিনির বিভিন্ন যুব সংগঠন এবং সক্রিয় কর্মীগন আহ্বান জানিয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ফিলিস্তিনির বিভিন্ন যুব সংগঠন এবং সক্রিয় কর্মীগন গত ৩০শে সেপ্টেম্বর ফিলিস্তিনির নাগরিকদের আগামী শুক্রবার তথা ৩য় অক্টোবরে (আরবি তারিখ অনুযায়ী সেদেশে আরাফাতের দিন) মসজিদুল আকসায় আরাফাতের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়েছে।   
ফিলিস্তিনির বিভিন্ন যুব সংগঠন এবং সক্রিয় কর্মীগন “মসজিদুল আকসা’য় আরাফা’ নামক শিরোনামে মাধ্যমে ফিলিস্তিনির নাগরিকদের মসজিদুল আকসায় আরাফাতের বিশেষ অনুষ্ঠানে অংশগ্রহণ করার জন্য আহ্বান জানিয়ে বলেছে: শুক্রবার আরাফাতের দিন সংগঠিত হবে। আমরা জেরুজালেমে জুম্মার নামাজ আদায় করব। যায়নবাদীরা আমদেরকে কখনোই ঠেকাতে পারবে না। মসজিদুল আকসা আমদের প্রতিশ্রুতি। লাব্বাইক ইয়া আকসা, লাব্বাইক ইয়া কুদস।
ফিলিস্তিনির সক্রিয় কর্মীগন জানিয়েছে: আরাফাতের দিনে ফিলিস্তিনির সকল নাগরিকদের একত্রিত হতে হবে এবং এ দিন ইয়াওমুল ওকাফা নামে পরিচিত এবং কোরবানি ঈদের একদিন আগে আরাফাতের দিন সংগঠিত হয়।
দখলদার ইসরাইলির হাত থেকে মুসলমানদের প্রথম ক্বিবলা রক্ষা করার জন্য ফিলিস্তিনির নাগরিকরা এ পর্যন্ত অনেক পদক্ষেপ গ্রহণ করেছে।
1456051

captcha