IQNA

রামিয়ে জামারাতের জন্য মিনার উদ্দেশ্যে যায়েরদের যাত্রা

19:55 - October 04, 2014
সংবাদ: 1457119
আন্তর্জাতিক বিভাগ: মহান আল্লাহ ঘর যিয়ারতকারীগণ আজকে ফজরের নামাজের শেষে মুযদালাফা থেকে রামিয়ে জামারাতের জন্য মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বিশ লক্ষ্যের অধিক হাজি শুক্রবার সূর্যাস্ত পর্যন্ত আরাফাতের ময়দানে অবস্থান করেছে। পরবর্তীতে মানাসাকে হজ্জের তৃতীয় আমলের জন্য মাশয়ারুল হারামে গিয়েছে এবং মুযদালাফা’য় (মাশয়ারুল হারাম) রাত্রি যাপন করেছেন। আজ (৪র্থ অক্টোবর শনিবার) সকালে ফজরের নামাজের পর কোরবানি ঈদ এবং রামিয়ে জামারাতের (শয়তানকে পাথর নিক্ষেপ করা) জন্য মিনার উদ্দেশ্যে যাত্রা করেছেন।
গতকাল আরাফাতের ময়দান, হাজিদেরকে মুশরিকদের অব্যাহতি দেওয়ার সাক্ষ্য দিয়েছে। হাজিরা ‘মুশরিকদের কাজে হতে হাজিদের অব্যাহতি’ ‘আমেরিকা নিপাত যাক’, ‘ইসরাইল নিপাত যাক’ এবং ‘হে মুসলমান ঐক্যবদ্ধ হও! ঐক্যবদ্ধ হও’ শ্লোগান প্রদান করেছেন।
বলাবাহুল্য, আল্লাহর ঘর জিয়ারতকারীরা রামিয়ে জামারাত, পশু কুরবানি এবং হালক অথবা তাকসিরের (মাথার চুল ফেলা অথবা চুল ও নখ ছোট করা) পর হজের অন্যান্য আমলের জন্য আল্লাহর ঘরে রওনা হবেন।
1456744

captcha