
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বাশার আল আসাদের অনুষঙ্গী হিসেবে সিরিয়ার গ্র্যান্ড মুফতি শেখ আমহাদ হাসুন, এনডাওমেন্ট মন্ত্রী মুহাম্মাদ আব্দুল সত্তার আস্স্যাইয়েদ, সিরিয়ার প্রধানমন্ত্রী ওয়ায়েলুল হালাকা, স্পিকার ও মন্ত্রী সদস্য মুহাম্মাদ জিহাদুল লাহাম ছিলেন।
আন-নোয়মান মসজিদের খতিব শেখ আলী কোরবানি ঈদের নামাজের খুতবায় সিরিয়াকে হজ্বে অংশগ্রহণ করতে না দেওয়া তীব্র সমালোচনা করে বলেন: এ সিদ্ধান্ত সন্ত্রাসী, হত্যাকারী, বিস্ফোরণকারী এবং চরমপন্থিদের সমর্থনে গ্রহণ করা হয়েছে।
তিনি গুরুত্বারোপ করে বলেন: সিরিয়ার জনগণ, সেনাবাহিনী এবং নেতাগণ চূড়ান্ত বিজয় পর্যন্ত নিজেদের চেষ্টা চালিয়ে যাবে।
1457008