
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পাকিস্তানের কোয়েটা শহরে ৬ষ্ঠ অক্টোবরে সহস্রাধিক আহলে বাইয়েত (আ.)এর ভক্ত মুসল্লিদের উপস্থিত পবিত্র কোরবানি ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে।
কোয়েটা শহরের খতিব হুজ্জাতুল ইসলাম ওয়াল মুসলেমিন আসাদী কোরানি ঈদের নামাজের খুতবায় ইসলামী বিশ্বের বিভিন্ন সমস্যার কথা অভিব্যক্ত করে বলেন: সকল সমস্যাকে পরাস্ত করে বিশ্বের সকল মুসলমানদের ঐক্যবদ্ধ হতে হবে এবং বিপ্লব করতে হবে।
এছাড়াও ৫ম অক্টোবরে পাকিস্তানের কোয়েটা শহরের হুজ্জাতুল ইসলাম আসাদী’র উপস্থিতিতে ‘বেহেস্তে জয়নাবে’ আসরের নামাজের পর আরাফার দোয়া পাঠ করা হয়। এ শহরের শতাধিক শহীদ পরিবাদের সদস্যদের উপস্থিতিতে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
এ অনুষ্ঠানে আহলে বাইয়েত ভক্তদের উপস্থিতিতে পবিত্র কুরআন তেলাওয়াত, আহলে বাইয়েতের শানে মর্সিয়া পাঠ এবং মুসলিম বিন আকিলের স্মরণে শোক মজলিস ও মাতম সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
পবিত্র কোরবানি ঈদ উপলক্ষে পাকিস্তানের সরকার তিন দিন ছুটি ঘোষণা করেছে। অনেক দেশ চলতি সপ্তাহের শনিবার অথবা রবিবারে কোরবানি ঈদ পালিত হয়েছে কিন্তু পাকিস্তানের ওলামাগণ সোমবারে কোরবানি ঈদ হবে বলে ঘোষণা দিয়েছেন।
1457351