
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতারের ‘ঈদ বিন মোহাম্মাদ আলে সানি’ দাতব্য প্রতিষ্ঠানের প্রকল্প বিভাগ জানিয়েছে: এ স্কুল নির্মাণ হলে শিয়ালকোট সহ এর আশেপাশের এলাকার ছেলে-মেয়েরা পবিত্র কুরআন শিক্ষার জন্য এ স্কুলে ভর্তি হতে পারবে।
কাতারের ‘ঈদ বিন মোহাম্মাদ আলে সানি’ দাতব্য প্রতিষ্ঠানের প্রতিবেদন অনুযায়ী, কুরআন প্রশিক্ষণ স্কুল নির্মাণের প্রধান উদ্দেশ্য হচ্ছে, ধর্মীয় বিজ্ঞান প্রকাশনা, ধর্মীয় বিজ্ঞান ও পবিত্র কুরআনের শিক্ষায় শিশুদের দীক্ষিত করা, সঠিক পন্থায় ইসলামী শিক্ষা প্রদান করা, সঠিক চিন্তা করার সম্পর্কে শিশুদেরকে অবগত করা।
বলাবাহুল্য, পাকিস্তানের মোট ২০ কোটি জনগণের মধ্যে ৯৮ শতাংশ নাগরিক মুসলমান। ইন্দোনেশিয়ার পর পাকিস্তান দ্বিতীয় বৃহত্তম মুসলিম দেশ।
1459510