IQNA

ঈদে গাদির উপলক্ষে নতুন জীবন শুরু করবে পাকিস্তানে ১৪ হবু দম্পতি

21:52 - October 14, 2014
সংবাদ: 1460255
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র ঈদে গাদির উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের ‘হুসাইনি কান্দাহারী’ নামক হোসাইনিয়াতে শিয়া ও সুন্নি মাজহাবের ১৪ হবু দম্পতির মধ্যে বিয়ে হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র ঈদে গাদির উপলক্ষে পাকিস্তানের কোয়েটা শহরের মুসলিম ঐক্য পরিষদের পক্ষ থেকে ১৫ অক্টোবর বুধবার রাত্রে ‘হুসাইনি কান্দাহারী’ নামক হোসাইনিয়াতে এ বিয়ের অনুষ্ঠান অনুষ্ঠিত হবে।
বিয়ের উৎসব অনুষ্ঠানে মোট ১৪ জন পুরুষ এবং ১৪ জন নারী বিবাহ বন্ধনে আবদ্ধ হবে। ১৪ জন হবু দম্পতির মধ্যে ৬ হবু দম্পতি আহলে সুন্নতের অনুসারী। এ থেকেই প্রমাণিত হয় যে, এ শহরের মুসলমানদের মধ্যে ঐক্য রয়েছে ও তারা সকলেই ইমাম আলী (আ.)কে ভালবাসে।
অন্যান্য বছরের মত এ অনুষ্ঠানে নববধূ এবং বর ছাড়াও বিশেষজ্ঞ, ওলামা এবং রাজনৈতিক ব্যক্তিত্বমণ্ডলীকে আমন্ত্রণ করা হয়েছে।
1459802

captcha