IQNA

মুসলমানদের জন্য আল আকসা মসজিদের দরজা বন্ধ করে দেওয়ার হুমকি দিল ইসরায়েলি মন্ত্রী

23:54 - October 14, 2014
সংবাদ: 1460266
আন্তর্জাতিক বিভাগ: মসজিদুল আকসায় নামাজি ব্যক্তিবর্গ এবং ইসরায়েলি পুলিশের মধ্যে গতকাল (১৯শে অক্টোবর) সংঘর্ষ হয়। আর এর সূত্রধরে ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী হুমকি দিয়ে বলেছে: মুসলমানদের জন্য আল আকসা মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হবে।

‘World Bulletin’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ১৯৬৭ সালে ফিলিস্তিনি ভূমি দখল করে। তখন থেকে এ ধরণের হুমকি কেউ দেয়নি। এই প্রথমবারের মত ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী প্রকাশ্যে এধরনের জঘন্য হুমকি দিয়েছে।
ইসরাইলের অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী এসহক আহারুনুয়িজে’র  বক্তব্য যায়নবাদীদের রেডিওতে প্রচার করা হয়েছে। এ বক্তব্য নিরাপত্তা মন্ত্রী বলে: রবিবার যে ভাবে ইহুদিদের জন্য মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হয়েছিল ঠিক সেভাবে মুসলমানদের জন্য আল আকসা মসজিদের দরজা বন্ধ করে দেওয়া হবে। আর একাজ করতে তিনি একটুও বিব্রত বোধ করবে না।
তিনি আরও বলে: অবশ্য এ ব্যাপারে পুলিশ সিদ্ধান্ত গ্রহণ করবে।
সোমবার সকালে যায়নবাদীর সামরিক বাহিনী মসজিদুল আকসা থেকে নামাজি ব্যক্তিদের জোরপূর্বক বের করে দেওয়ার চেষ্টা চালায়। এরফলে উপস্থিত যুবকদের সাঙ্গে সামরিক বাহিনীর সংঘর্ষ হয়।
এ সংঘর্ষ চলাকালীন সময় ইসরাইলের সংসদের ডেপুটি ডিরেক্টর ‘মোশে ফিগালিন’ যায়নবাদীদের পুলিশ কর্তৃক কঠোন নিরাপত্তার মধ্যে দিয়ে ঔপনিবেশিকের কিছু অধিবাসীদের সঙ্গে করে মসজিদুল আকসায় প্রবেশ করে।
এ ঘটনার একদিন আছে ফিগালিন নিজের ওয়েবসাইটে ইহুদিদের অনুষ্ঠানের জন্য মসজিদুল আকসায় সমন্বিত আক্রমণের কথা উল্লেখ করেছিল।
ইহুদিদের নিকট ফিগালিন আহ্বান করেছিল, মসজিদুল আকসায় আক্রমণ করার আগে সকাল ৬:৩০ মিনিটে মসজিদের সামনে যেন সবাই উপস্থিত থাকে।
1459864

captcha