IQNA

সৌদি আরবে ভুল প্রিন্টকৃত কুরআন শরীফের সন্ধান

23:58 - October 15, 2014
সংবাদ: 1460711
আন্তর্জাতিক বিভাগ: সৌদি আরবের আফিফ শহরের একটি দোকান থেকে ‘আমর বিল মারুফ ওয়া নাহী আন আল-মুনকার’ নামক সংস্থা, ভুল প্রিন্টকৃত কুরআন শরীফ উদ্ধার করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সৌদি আরবের আফিফ শহরের একটি দোকান থেকে বিভিন্ন আকারের ৩৬ খণ্ড পবিত্র কুরআন শরিফ উদ্ধার করা হয়েছে। উক্ত কুরআন শরিফগুলো সিরিয়ার প্রকাশনা থেকে প্রিন্ট হয়েছে।
বলাবাহুল্য, এসকল কুরআন শরিফে ইনসান সুরার ৯নং আয়াতে ‘إنمَا نُطْعِمُکُمْ لِوَجْهِ اللّهِ لَا نُرِیدُ مِنْکُمْ جَزَاء وَلَا شُکُورا’ শেষের শব্দ ‘شُکُورا’ থেকে ‘ر’ অক্ষরটি প্রিন্ট করা হয়নি।


1460401

captcha