IQNA

১৭ মাস কোমা’য় থাকার পর ইসলাম ধর্ম গ্রহণ করল স্প্যানিশ পুরোহিত

23:59 - October 16, 2014
সংবাদ: 1460825
আন্তর্জাতিক বিভাগ: স্প্যানিশ বংশোদ্ভূত এক ক্যাথলিক পুরোহিত ইন্দোনেশিয়ার একটি হাসপাতালে ১৭ মাস কোমায় থাকে। ১৭ মাস পরে তার জ্ঞান ফিলরে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন।

‘Halalbook.f’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: স্প্যানিশ পুরোহিত ৪৩ বছর যাবত ইন্দোনেশিয়ার জাভা দ্বীপে বসবাস করছে। জাভা দ্বীপের একটি গির্জার ছাদ মেরামতে সময় তিনি স্বেচ্ছাসেবকদের সঙ্গে ছিলেন এবং ঐ সময় তিনি হৃদরোগে আক্রান্ত হয়ে ৪ মিটার উচ্চতা থেকে নীচে পরে যান এবং পরবর্তীতে তাকে কোমা’য় নিয়ে যাওয়া হয়।
৮৭ বছর বয়সী ‘এডুয়ার্ডো ভ্যানচ্যারু গোমেজ’ বলেন: ‘আমি ইসলাম ধর্ম সম্পর্কে কোন কিছুই জানি না। এমনকি জীবদ্দশায় একবারও কুরআন শরিফ পড়িনি। কিন্তু মহান আল্লাহ আমার সাথে কথা বলেছে এবং তার সাথে আমাকে আসমানে যেতে বলেছে। পরবর্তীতে আমার সমস্ত অস্তিত্বকে তার নূর দ্বার আলোকিত করেছে। বেহেস্তের সোনার দরজা আমার সম্মুখে হাজির করল। খোদা তার নাম আমাকে বললেন এবং সেই নাম হচ্ছে ‘আল্লাহ’।
ইসলাম ধর্ম গ্রহণ করার ফলে স্প্যানিশ পুরোহিত সাবেক শিক্ষার্থীগণ এবং জাভা দ্বীপের সকল অধিবাসীদের বিস্ময় করেছে।
তবে, এটি অনেক আশ্চর্যজনক যে, তার শিক্ষার্থীদের মধ্যে অর্ধেক শিক্ষার্থীগণ ইসলাম ধর্ম গ্রহণের জন্য মত পোষণ করেছে। তার এক শিক্ষার্থী বলেন: ‘যদি সত্যিকারের খোদা ‘আল্লাহ’ হয়, তাহলে আমি ভুল পথে থাকতে আমি রাজি নয়। আমি ফাদার এড়ুয়ার্ডো’কে বিশ্বাস করি এবং তার উপর আমাদের সকলেরই আস্তা আছে।
স্প্যানিয়ার নও মুসলমান নতুন একটি মসজিদ নির্মাণের জন্য পরিকল্পনা গ্রহণ করেছেন এবং তার শীর্ষরা সিদ্ধান্ত নিয়েছে, মসজিদ নির্মাণের জন্য প্রয়োজনীয় অর্থ প্রদান করবে।
1460331

captcha