IQNA

শারজায় ‘ইসলামিক সংস্কৃতির প্রথম রাজধানী’ নামক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে

23:55 - October 18, 2014
সংবাদ: 1461408
আন্তর্জাতিক বিভাগ: ইসলামিক বিশ্বের ইতিহাসে সাংস্কৃতিক রাজধানীগুলোর পরিচয় করানোর উদ্দেশ্যে শারজার ইসলামিক সভ্যতা যাদুঘরে ‘ইসলামিক সংস্কৃতির প্রথম রাজধানী’ নামক প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।

‘gulfnews’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ২০১৪ সালে ইসলামিক সংস্কৃতির রাজধানী শারজা উপলক্ষে এ শহরে বিভিন্ন উৎসবানুষ্ঠান অনুষ্ঠিত হচ্ছে। এ সকল ধর্মীয় উৎসব অনুষ্ঠানের মধ্যে কুরআনের গার্ডেন অন্যতম।
উক্ত প্রদর্শনীতে বার্লিন ইসলামিক যাদুঘরের অন্তর্গত ১০০ অধিক ইসলামিক শিল্প দর্শনার্থীদের জন্য উপস্থাপন করা হয়েছে।
উক্ত প্রদর্শনীতে দর্শনার্থীরা ইসলামের প্রারম্ভে ইসলামিক বিশ্বের রাজধানী ও এসকল অঞ্চলের ইসলামিক শিল্প ও সংস্কৃতি, শর্তাবলী এবং এক শহর থেকে অন্য শহরে ইসলামিক রাজধানীগুলো স্থানচ্যুতির ব্যাপারে পরিচিতি লাভ করবে।
দর্শনার্থীরা এ প্রদর্শনীর মাধ্যমে ইসলামিক সংস্কৃতি সভ্যতা উপলব্ধ করতে পারবে।
শারজায় অনুষ্ঠিত ‘ইসলামিক সংস্কৃতির প্রথম রাজধানী’ প্রদর্শনী ২০১৫ সালের ১৭ই জানুয়ারি পর্যন্ত অব্যাহত থাকবে।
1461264

captcha