IQNA

ইসলামি পোশাক শিল্পের উন্নতি সাধনে ইন্দোনেশিয়ার প্রচেষ্টা

23:58 - October 19, 2014
সংবাদ: 1461870
আন্তর্জাতিক বিভাগ: বিশ্বের বৃহত্তম মুসলিম রাষ্ট্র ইন্দোনেশিয়া, ২০২০ সালের মধ্যে ইসলামি পোশাক তৈরীর ক্ষেত্রে সর্বচ্চো শিখরে পৌছানোর জন্য চেষ্টা চালাচ্ছে।

‘Antara News’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইন্দোনেশিয়ার পর্যটন মন্ত্রীর উপদেষ্টা আশা প্রকাশ করেছে, ইন্দোনেশিয়া খুব শীঘ্রই পোশাক তৈরীর ক্ষেত্রে সর্বচ্চো শিখরে পৌছাবে।
সাফাতা নিরুওয়ান্দার বলেন: আমরা অত্যান্ত আশাবাদী যে, ২০২০ সালের মধ্যে ইসলামিক পোশাস তৈরীর ক্ষেত্রে ইন্দোনেশিয়া শীর্ষস্থানীয় থাকবে।
তিনি আরও বলেন: বিশ্বের মধ্যে বর্তমানে ইন্দোনেশিয়ার পোশাক ডিজাইন সৃজনশীল ও অনন্য এবং বিশ্ব বাজারে ইন্দোনেশিয়ার পোশাকের ব্যাপক চাহিদা রয়েছে। এসকল ডিজাইন ইসলামিক ঐতিহ্যগত ডিজাইন থেকে অনুপ্রাণিত হয়েছে।
নিরুওয়ান্দার বলেন: ইন্দোনেশিয়া যদি বিশ্বের মধ্যে সর্বাধীক পোশাক তৈরী করতে পারে তাহলে দেশের ইতিবাচক ভাবে অর্থনৈতিক ও পর্যটন উন্নয়ন হবে।
তিনি পোশাক শিল্পের উপর গুরুত্বারোপ করে বলেছেন: ইন্দোনেশিয়ান পোশাক শিল্পে বর্তমানে ৪০ লাখ ইন্দোনেশিয়ান কর্মরত রয়েছে এবং এরফলে দেশের অর্থনৈতিক উন্নয়ন সাধিত হচ্ছে।
ইন্দোনেশিয়া দক্ষিণ পূর্ব এশিয়ার মধ্যে অবস্থিত। ইসলামিক দেশ সমূহের মধ্যে সবথেকে জনবহুল দেশ হচ্ছে ইন্দোনেশিয়া। এদেশের ২৪ কোটা জনগণের মধ্যে প্রায় ৯০ শতাংশ জনগণ ইসলাম ধর্মের অনুসারী।
1461566

captcha