
‘Peninsula’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত প্রদর্শনীর ব্যবস্থাপক ইব্রাহীম ফাখরু বলেছেন: কাতারে প্রথম বারের মত হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনির আলোকে এধরণের প্রদর্শনী অনুষ্ঠিত হচ্ছে।
তিনি আরও বলেন: এখন থেকে প্রতি বছর বিভিন্ন অঞ্চল বিভিন্ন জাতির জন্য এ প্রদর্শনী অনুষ্ঠিত হবে।
এ প্রদর্শনীতে হযরত মুহাম্মাদ (সা.)এর সম্মানীয় জীবনের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। যারমধ্যে নবুওয়্যাতের পর মদিনার জীবনি অন্যতম।
এ প্রদর্শনীতে হযতর মুহাম্মাদ (সা.)এর মক্কা থেকে মদিনায় হিজরত এবং মদিনায় প্রবেশ করার সময় আবু আইয়্যুব আনসারির গৃহে অবস্থানের প্রতিরূপ প্রদর্শন করা হয়েছে।
এছাড়াও এ প্রদর্শনীতে মসজিদে নাবী (সা.)এর প্রথম দিকের চিত্র, জেরুজালেমে অবস্থিত মুসলমানদের প্রথম ক্বিবলা ও প্রথম ক্বিবলা পরিবর্তন হওয়ার সময়কার চিত্র এ প্রদর্শনীতে তুলে ধরা হয়েছে।

পবিত্র নগরী মক্কা সম্পর্কে ডকুমেন্টারী ফিল্ম এবং হযরত মুহাম্মাদ (সা.)এর মক্কা থেকে মদিনায় হিজরতের আলোকে বিশেষ চলচ্চিত্র এবং মসজিদে নাবী (সা.) নির্মানের বিভিন্ন চিত্র দর্শনার্থীদের সম্মূখে উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও, বদর, খন্দক, হযরত মুহাম্মাদ (স.)এর ওফাত, তাঁর দাফনের স্থান এবং তাঁর অনুসারীগণের প্রতিরূপ প্রদর্শন করা হয়েছে।
এ প্রদর্শনীর আকর্ষনীয় অংশ হচ্ছে, মক্কা, মদিনা, হযরত মুহাম্মাদ (সা.)এর বাসগৃহ, মসজিদে নাবাবী রয়েছে।
এ প্রদর্শনী ১৬ই নভেম্বর পর্যন্ত স্থানীয় সময় সকাল ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত অব্যাহত থাকবে।
1462554