
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কাতারের সশস্ত্র বাহিনীর প্রধান ‘ত্বায়ার গানিম বিন শাহিন আল গানিম’এর তত্ত্বাবধানে উক্ত কুরআন হেফজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। এ প্রতিযোগিতায় উত্তীর্ণদের এবং যেসকল প্রতিষ্ঠান এ প্রতিযোগিতার ক্ষেত্রে সহযোগিতা করেছে তাদেরকে সম্মাননা পুরস্কারে ভূষিত করা হয়েছে।
কাতারে সামরিক বাহিনীদের জন্য অনুষ্ঠিত কুরআন প্রতিযোগিতার কমিটির প্রধান ‘আলী আহমেদ আল বারেক’ বলেন: এ প্রতিযোগিতায় সামরিক বাহিনীর ৯৭ জন কর্মকর্তা এবং অন্যান্য সদস্যদের উপস্থিতিতে মোট ৭টি বিভাগে অনুষ্ঠিত হয়েছে। এ ৭টি বিভাগের মধ্যে সম্পূর্ণ কুরআন হেফজ থেকে শুরু করে দুই পারা কুরআন হেফজ রয়েছে।
তিনি আরও বলনে: এ প্রতিযোগিতার প্রথম দিনে অংশগ্রহণকারীর সংখ্যা কম ছিল। কিন্তু ধীরে ধীরে, অংশগ্রহণকারীদের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
আল বারেক বলেন: এ কুরআন প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠানে অংশগ্রহনকারী সামরিক বাহিনীর ৭২ জন সদস্যকে পুরস্কার প্রদান করা হয়েছে। এ প্রতিযোগিতা শুরু হওয়ার পূর্বে সুষ্ঠ ভাবে পরিচালনার জন্য বিভিন্ন সেমিনার অনুষ্ঠিত হয়েছে।
তিনি শেষপ্রান্তে বলেন: ২১ জনের অংশগ্রহণের মাধ্যমে এ প্রতিযোগিতা শুরু হয়েছে এবং প্রতিযোগিতার সমাপনী অনুষ্ঠান ৯৭ জন অংশগ্রহণকারী অংশগ্রহণ করেছে।
1462769