
‘CAIR’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: এ ভিডিওটি গত সম্পাহে মুক্তি পেয়েছে। এ ভিডিওতে নিউ ইয়র্কের এক পুলিশ অফিসারকে দেখা যায় যে, দুই জন মুসলিম পথযাত্রীকে দেখা মাত্রই এ পুলিশ অফিসার তাদেরকে অপরাধীর মত শরীর তল্লাসী করে।
অথচ এ দৃশ্যে আরও দেখা যায় যে, দুই আমেরিকান নাগরিকের মধ্যে ধস্তাধস্তি হলে এ পুলিশ অফিসার কোন প্রতিক্রিয়া দেখায়নি।
এ ভিডিওটি ‘সত্য গল্প’ (The Real Story) নামক একটি গ্রুপ ধারণ করেছে এবং পরবর্তীতে ইউটিউবে প্রকাশ করেছে।
আমেরিকান শিক্ষার্থীদের দ্বারা সংগঠিত হয়েছে ‘সত্য গল্প’ গ্রুপ। এ গ্রুপের প্রধান কাজ হচ্ছে আকর্ষণীয় চিত্র ধারণ করে সেগুলো প্রচার করা। এ গ্রুপের এক সদস্য জানিয়েছেন: ‘আমাদের নিজেদের সাইটে প্রচার করার জন্য ‘পোষাক ও সংস্কৃতি’র বিষয়ে কিছু চিত্র ধারণ করছিলাম। ঠিক তখনই এ ঘটনাটি ঘটে এবং আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এ ভিডিওটি প্রচার করব।
‘সত্য গল্প’ নামক দলটি আরও জানিয়েছে: প্রতিদিনই অনেক নিরীহ মানুষ গায়ের রং ও পোষাকের কারণে অপমানের শিকার হচ্ছে এবং যারা এধরণের জঘন্য কর্মের পেছনে রয়েছে আমরা তাদের সাথে নেই’।
এ ভিডিওটি প্রচার হওয়ার পর আমেরিকার ইসলামিক রিলেশন্স কাউন্সিল তীব্র নিন্দা জানিয়ে নিউ ইয়র্কের পুলিশের নিকট এ ঘটনাটির ব্যাপারে পর্যালোচনা করার জন্য আহ্বান জানিয়েছে।
1463192