IQNA

মুহাররম মাস উপলক্ষে পাকিস্তানের শোক মজলিশের আয়োজন

23:55 - October 25, 2014
সংবাদ: 1463750
আন্তর্জাতিক বিভাগ: ইমাম হুসাইন (আ.) এবং তাঁর সাঙ্গিদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে পাকিস্তানের শিয়া ও সুন্নি মাজহাবের অনুসারীগন শোক মজলিশের আয়োজন করেছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুহাররম মাস আগমনে পাকিস্তানের অবস্থা সম্পূর্ণ পরিবর্তন হয়ে যায়। ইমাম হুসাইন (আ.)এর পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে গত সপ্তাহ থেকে পাকিস্তানের রাস্তায় ব্যানার, পোস্টার এবং মাহফিল ও মজলিশের স্থান ও সময়সূচী ঘোষণা করা হয়েছে।
যুবক ও বৃদ্ধ, ছোট ও বড়, পুরুষ ও নারীগণ সকলেই শোক মজলিশের জন্য বিভিন্ন হোসাইনিয়া ও তাঁবু তৈরি করছে। বিভিন্ন বাড়ি, গাড়ি ও দোকান থেকে মর্সিয়া ও নওহার ধ্বনি শোনা যাচ্ছে। জনগণ কালো পোশাক পরার মাধ্যমে ইমাম হুসাইন (আ.)এর শোকে শোকাহত রয়েছে।
পাকিস্তানের বিভিন্ন শহরে শুক্রবার (২৪শে অক্টোবর) থেকে শোক মজলিশের আয়োজন করা হয়েছে।
বলাবাহুল্য, পাকিস্তানের অধিকাংশ অঞ্চলে তাসুয়া ও আশুরা’র দিনে আহলে সুন্নতের ভায়েরা শোকার্তদের মাঝে শরবত ও দুধ বিতরণ করে ইমাম হুসাইন (আ.)এর প্রতি তাদের ভালোবাসা ও ভক্তি প্রকাশ করে।
1462744

captcha