
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: সম্প্রতি অ্যাপল ও স্যামসাং কোম্পানি স্মার্ট-ফোনের ফোনের জন্য বিকৃত কুরআন শরীফের সফটওয়্যার তৈরি করেছে। এ সফটওয়্যারে পবিত্র কুরআনের আয়াত বিকৃত করা হয়েছে এবং আয়াত অয়াত ত্রুটিপূর্ণ প্রদর্শিত হচ্ছে।
‘The Holy Qura’ (পবিত্র কুরআন) নামে এ সফটওয়্যারটি অ্যাপল ও স্যামসাং-এর বাজারে পাওয়া যাচ্ছে। পবিত্র কুরআনের বিকৃত এ সফটওয়্যারের জন্য মুসলমানদের মাঝে প্রতিবাদের আলোড়ন সৃষ্টি হয়েছে। বিকৃত কুরআন শরিফের চিত্র, বিভিন্ন সামাজিক নেটওয়ার্কে প্রকাশ করার মাধ্যমে মুসলমানদের গুমরাহ করার চেষ্টা চালানোর প্রতিবাদে তীব্র সমালোচনা করেছে মুসলমানেরা।