IQNA

মুহররমের আলোকে বিশেষ সফটওয়্যারকে স্বাগত জানিয়েছে ভারতের শিয়া মুসলমানেরা

23:56 - October 28, 2014
সংবাদ: 1465143
আন্তর্জাতিক বিভাগ: ভারতের শিয়া মুসলমানেরা, পবিত্র মুহররম ও আশুরার ঘটনার আলোকে নির্মিত মোবাইল সফটওয়্যারকে স্বাগত জানিয়েছে।

Times of India সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: পবিত্র মুহররম ও আশুরার ঘটনার আলোকে নির্মিত মোবাইল সফটওয়্যারে মুহররম মাসের দোয়া, মোস্তাহাব নামাজ, মুহররম মাসের বিশেষ আমল, জিয়ারত-নামা, বিভিন্ন ভাষায় দোয়া এবং যুবকদের জন্য বিভিন্ন আমলের সময়সূচী নির্ধারণ করা রয়েছে।
এ সফটওয়্যারটি সকলের ব্যবহারের জন্য বিনামূল্যে বিতরণ করা হচ্ছে এবং অতি সহজেই অ্যান্ড্রয়েড ও iOS অপারেটিং সিস্টেমে ইন্সটল করা যাচ্ছে।
ভারতের মুসলিম অধিবাসী মুহাম্মাদ রেজা এ সফটওয়্যারের ব্যাপারে বলেন: এ সফটওয়্যারটির শ্রেষ্ঠ বৈশিষ্ট্য হচ্ছে অতি সহজেই ভাষা পরিবর্তন করা। বর্তমানে অনেক যুবকরাই উর্দু ও আরবি ভাষার সাথে ততটা পরিচিত নয়। তাদের জন্য এ সফটওয়্যারের মাধ্যমে বিভিন্ন আমল করা অতি সহজ হয়ে গিয়েছে।
ভারতের শিয়া মাওলানা সাইফ আব্বাস বলেন: আধ্যাত্মিক লক্ষ্য সহজতর কারার জন্য প্রযুক্তি মানুষকে সাহায্য করছে। এক সময় ছিল যে, মানুষ ব্যস্ততার কারণে বিভিন্ন আমল এবং নামাজের জন্য যথাযথ পরিকল্পনা গ্রহণ করতে পারতোনা। কিন্তু এখন এরকমটি নয়। মুসলমানেরা এ সফটওয়্যার ব্যবহারের মাধ্যমে সঠিক ভাবে নিজেদের আমল ও নামাজ আদায় করতে পাবরে।
1464794

captcha