IQNA

ফিলিস্তিনে ব্রেইল বর্ণমালার কুরআন শরিফ বিতরণ করা হবে

18:49 - October 30, 2014
সংবাদ: 1465676
আন্তর্জাতিক বিভাগ: ফিলিস্তিনে অন্ধদের মধ্যে ব্রেইল বর্ণমালার কুরআন শরিফ বিতরণ করা হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: আমিরাতের ‘দাতব্য কার্যক্রম’ সংস্থার পক্ষ থেকে অন্ধদের জন্য বিতরণ করার জন্য ব্রেইল বর্ণমালার কুরআন শরিফগুলো ফিলিস্তিনের ‘চেনীন’ শহরের ‘আল-বাসির’ নামক অন্ধ অ্যাসোসিয়েশনের প্রধান সৈয়দ মোস্তাফা আল জোহরকে প্রদান করা হয়। 
ফিলিস্তিনের ‘বেইতে আউয়াল’ অঞ্চলের ‘আর রহমান’ নামক দাতব্য পুনর্বাসন আঞ্জুমানের প্রধান সৈয়দ সালেহ আকল বলেন: বেইতে আউয়াল এবং এর আশেপাশের অঞ্চলের অন্ধ অধিবাসীদের জন্য এ কুরআন শরীফগুলো অনেক প্রয়োজন ছিল এবং কুরআন শিক্ষা অর্জনের ক্ষেত্রে তাদের চাহিদা পূরণ করবে।
আমিরাতের ‘দাতব্য কার্যক্রম’ প্রধান ইব্রাহিম আর-রাশিদ বলেন: আমিরাতের ‘দাতব্য কার্যক্রম’এর পক্ষ থেকে ব্রেইল বর্ণমালার কুরআন শরিফগুলো ফিলিস্তিনের ছাত্র, মসজিদের ইমাম, পাবলিক লাইব্রেরী, স্কুল, বিশ্ববিদ্যালয়ে বিতরণ করা হয়েছে।
তিনি আরও বলেন: এ সংস্থার পক্ষ থেকে ফিলিস্তিনের এক হাজারের অধিক অন্ধদের মধ্যে ব্রেইল বর্ণমালার কুরআন শরিফ বিতরণ করা হবে এবং এ পর্যন্ত ৩০০টি স্থানে এ পরিকল্পনা বাস্তবায়ন করা হয়েছে।
1464856

captcha