
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘উদ্ভাবনী অংশীদারিত্বে ভবিষ্যৎ অর্থনীতির সম্ভাবনা’ শিরোনামে এ সম্মেলন সংযুক্ত আরব আমিরাতের প্রধানমন্ত্রী শেখ মোহাম্মাদ বিন রশিদ আল মাকতুমের তত্ত্বাবধানে অনুষ্ঠিত হবে। ‘ইসলামী অর্থনীতি’র আলোকে দশম আন্তর্জাতিক সম্মেলন ৩০শে অক্টোবর পর্যন্ত অব্যাহত ছিল।
‘ইসলামী অর্থনীতি’র আলোকে প্রথম আন্তর্জাতিক সম্মেলন ২০০৩ সালে মালয়েশিয়ার পুত্রজায়া শহর এবং দ্বিতীয় আন্তর্জাতিক সম্মেলন ২০০৪ সালে একই দেশের রাজধানী কুয়ালালামপুরে অনুষ্ঠিত হয়েছে এবং পর্যায়ক্রমে ২০০৬ সালে পাকিস্তানের রাজধানী ইসলামাবাদ, ২০০৮ সালে কুয়েত, ২০০৯ সালে জাকার্তা, ২০১০ সালে কুয়ালালামপুর, ২০১১ সালে কাজাকিস্তানের ‘অস্তানা’ শহর, ২০১২ সালে মালয়েশিয়ার জুহার বাহরু শহর এবং ২০১৩ সালে লন্ডনে অনুষ্ঠিত হয়েছে।
1464894