
‘The News’ ওয়েব সাইটের’ বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: রাওয়ালপিন্ডি শহরের বিভিন্ন অঞ্চলের আহলে বাইত (আ.)এর ভক্তদের মধ্য ১৭৭টি দল ৮ই মুহররম হতে ১০ই মুহররম পর্যন্ত এ তাজিয়া মিছিলে অংশগ্রহণ করবে। তাজিয় মিছিলের পাশাপাশি ওলামাগণ আশুরার বিপ্লব ও কারবালার শহীদদের শানে বক্তৃতা পেশ করবেন।
আশুরা উপলক্ষে উক্ত শোকানুষ্ঠানের নিরাপত্তার জন্য পাকিস্তানের স্বরাষ্ট্রমন্ত্রী ‘চৌধুরী নিসার আলী খান’ পাকিস্তানের ৫৪টি অঞ্চলে ৩৩ হাজার সামরিক সৈন্য মোতায়েন করেছে।
তিনি বলেন: শোকানুষ্ঠানে অংশগ্রহণকারী এবং জনসাধারণের নিরাপত্তা নিশ্চিত করার জন্য আমরা দেশের সকল প্রদেশে সরাসরি যোগাযোগ করছি।
বিগত বছরগুলোই আশুরা উপলক্ষে উদযাপিত শোকানুষ্ঠানে চরমপন্থি সালাফিরা হামলা চালিয়ে সহস্রাধিক শিয়া মুসলমানকে শহীদ করেছে।
বলাবাহুল্য, পাকিস্তানে মোট ১৮ কোটি জনসংখ্যার মধ্যে প্রায় ২০ শতাংশ জনগণই শিয়া মাজহাবের অনুসারী।
1466441