IQNA

ইরানে অষ্টতম সম্মেলন ‘আশুরার নারীগণ’ অনুষ্ঠিত হবে

16:05 - November 07, 2014
সংবাদ: 1470661
আন্তর্জাতিক বিভাগ: তেহরান পৌরসভার নারী মন্ত্রণালয়ের পরিচালক মাদানী পুর জানিয়েছে: আগামী ১০ম নভেম্বরে দশ হাজার নারীর উপস্থিতিতে ‘আশুরার নারীগণ’ নামক অষ্টতম সম্মেলন অনুষ্ঠিত হবে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: উক্ত সম্মেলন তেহরানে ১০ম নভেম্বরে দশ হাজার নারীর উপস্থিতিতে স্থানীয় সময় সকাল ৯:৩০টায় অনুষ্ঠিত হবে।
মাদানী পুর বলেন: দীর্ঘ আট বছর যাবত আশুরার নারীদের আলোকে এ সম্মেলন অনুষ্ঠিত হয়ে আসছে। চলতি বছরে মূল বিষয়বস্তু হিসেবে ‘বর্তমান সমাজে নারীদের সংস্কৃতি অন্তর্দৃষ্টি এবং ভবিষ্যৎ প্রজন্মের প্রশিক্ষণের ক্ষেত্রে নারীদের ভূমিকা’ বিবেচনা করা  হয়েছে।
তিনি আরও বলেন: এ সম্মেলনে তেহরানের ২২টি অঞ্চল এবং তেহরান পৌরসভার কর্মজীবী দশ হাজার মহিলা উপস্থিত থাকবে। উক্ত সম্মেলনে অংশগ্রহণ করার জন্য আগ্রহী নারী গণ তেহরানের স্বাধীনতা নামক রোডের মাহদিয়া ইমাম হাসান (আ.) নামক সংস্থায় যোগাযোগ করতে পারেন।
1470187

captcha