
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ইমাম হুসাইন ও তাঁর সঙ্গীদের পবিত্র শাহাদাত বার্ষিকী উপলক্ষে আহলে বাইত (আ.)এর ভক্তদের উপস্থিতে জাপানে শোক মজলিশ অনুষ্ঠিত হয়েছে।
উক্ত শোক মজলিশ জাপানে অবস্থিত ইরানী অধিবাসী, শিক্ষার্থী, ব্যবসায়ী, কর্মজীবী সহ পাকিস্তান, ভারত, আফগানিস্তান, আফ্রিকান এবং জাপানের শিয়া মুসলমানদের উপস্থিতিতে জাপানের টোকিও’তে অবস্থিত ইরানী রাষ্ট্রদূতের বাসভবনে অনুষ্ঠিত হয়েছে।
এ শোকানুষ্ঠান প্রথম মুহররম থেকে আহলে বাইতের (আ.) ভক্তদের উপস্থিতিতে জাপানে অনুষ্ঠিত হচ্ছে।
বলাবাহুল্য, জামাত সহকারে নামাজ, জিয়ারতে আশুরা পাঠ, আহলে বাইতের শানে বক্তৃতা ও মর্সিয়া পাঠ, মাতম সহ অন্যান্য ধর্মীয় অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।