
কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: জার্কাতায় অনুষ্ঠিত উক্ত প্রদর্শনীতে সৌদি আরবের স্টলে এ প্রদর্শনী প্রদর্শিত হয়েছে। এ প্রদর্শনীতে হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে বিভিন্ন চিত্র দর্শনার্থীদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে।
ইন্দোনেশিয়ার জনগণ এ প্রদর্শনীকে ব্যাপক স্বাগত জানিয়েছে এবং তারা এ প্রদর্শনীর মাধ্যমে হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর সাথে পরিচিতি লাভ করেছেন।
এ প্রদর্শনীতে হযরত মুহাম্মাদ (সা.)এর জীবনীর আলোকে বিভিন্ন চিত্র ও ভাস্কর্য সমূহ ইন্দোনেশিয়ান ভাষায় শুদ্ধ রেওয়ায়তের সাথে বিবরণ প্রদান করে দর্শনার্থীদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে।
এছাড়াও সৌদি আরবের স্টলে বিশ্বের প্রচলিত বিভিন্ন ভাষায় অনুবাদকৃত পবিত্র কুরআন ও ইসলামিক গ্রন্থ উপস্থাপন করা হয়েছে। এ স্টলে দর্শনার্থীদের মধ্যে পবিত্র কুরআন ও বিভিন্ন ইসলামিক গ্রন্থ বিতরণ করা হচ্ছে।
ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তায় ৩৪তম আন্তর্জাতিক গ্রন্থ মেলা ৩১শে অক্টোবর শুরু হয়েছে এবং একাধারে ৯ম নভেম্বর পর্যন্ত অব্যাহত থাকবে।
1470462