IQNA

আফগানিস্তানে আশুরার আলোকে ভ্রমমাণ প্রদর্শনী

23:56 - November 11, 2014
সংবাদ: 1472357
আন্তর্জাতিক বিভাগ: পবিত্র মুহররম মাস উপলক্ষে আফগানিস্তানের রাজধানী কাবুলে আশুরার বিভিন্ন চিত্রের আলোকে ভ্রমমাণ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: ‘আশুরা; উৎসর্গ ও শাহাদাতের প্রতিচ্ছবি এবং মুসলিম উম্মতের ঐক্যের প্রতীক’ শিরোনামে আফগানিস্তানের রাজধানী কাবুলের বিভিন্ন রাস্তায় ৮ম থেকে ১১ই নভেম্বর পর্যন্ত ভ্রমমাণ চিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
উক্ত চিত্র প্রদর্শনী কারবালার শহীদদের চিত্র, আশুরার শিক্ষা, আশুরার দিনে জোহরের নামাজের চিত্র সহ অন্যান্য ধর্মীয় চিত্র দর্শনার্থীদের সম্মুখে উপস্থাপন করা হয়েছে এবং দর্শনার্থীরা এ চিত্র প্রদর্শনীকে ব্যাপক অভ্যর্থনা জানিয়েছে।
1471833

captcha