
দৈনিক ডেইলি স্টারের উদ্ধৃতি দিয়ে বার্তা সংস্থা ইকনা : লেবাননের গ্রান্ড মুফতি শাইখ আব্দুল লাতিফ দারিয়ান গতকাল মঙ্গলবার (১১ নভেম্বর) লেবাননের উচ্চতর শিয়া সংসদের ডিপ্যুটি স্পিকার আয়াতুল্লাহ আব্দুল আমির কেবলানের সাথে সাক্ষাতে বলেন : আমি ও শাইখ কেবলান বিশ্বাস করি যে, ইসলামি ঐক্যের বিষয়টি কথা ও শ্লোগানের উর্ধ্বে নিয়ে যেতে হবে এবং মুসলমানদের মাঝে প্রকৃত অর্থে এর বাস্তবায়ন ঘটাতে হবে।
তিনি বলেন : আমরা (সকল মাযহাবের অনুসারীরা) একটি ধর্ম, একটি গ্রন্থ, এক নবীর প্রতি বিশ্বাস রাখি। আর আমাদের দায়িত্ব ও সমস্যাগুলোও একই।
শাইখ দারিয়ান বলেন : বিভেদ সৃষ্টিকারীদের ষড়যন্ত্রের ফাঁদে পা দেবে না লেবাননের মুসলমানরা। আর এ দেশে সাম্প্রদায়িক কোন ফেতনা হবে না।
শাইখ কেবলান এ সাক্ষাতে, তাকফিরি ও জায়নবাদীদের ষড়যন্ত্রকে পয়সার এপিঠ ওপিঠ বলে আখ্যায়িত করে বলেন : এ ষড়যন্ত্র মোকাবেলার সর্বোত্তম অস্ত্র হচ্ছে ইসলামি ঐক্য।#1472558