
দেখা করছেন।
‘Los Angeles Times’ সংবাদপত্রের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: মুসলিম এবং মসজিদের বিরুদ্ধে গুপ্তচরের কর্মকাণ্ড ক্রমবর্ধমান বৃদ্ধির ফলে আমেরিকার অভ্যন্তরীণ নিরাপত্তা মন্ত্রী, মুসলিম নেতাদের সাথে দেখা করেছে।
‘সন্ত্রাস বিরোধী’ পরিকল্পনার নামক এ সাক্ষাৎকার সম্পর্কে জনসন বলেন: এ সাক্ষাৎকারের প্রধান উদ্দেশ্য ছিল মুসলমানদের দৃষ্টি আকর্ষণ করা।
এ সাক্ষাৎকারে আমেরিকার প্রায় ৬০ জন মুসলিম নেতা উপস্থিত ছিল। উক্ত বৈঠকে মুসলমানদের বিরুদ্ধে সরকারী গুপ্তচরবৃত্তির কর্মকাণ্ডের জন্য আমেরিকান মুসলমানদের উদ্বেগ, চরমপন্থি প্রতিরোধ পরিকল্পনার জন্য মুসলমানদের চাপের মুখে রাখা এবং বিমানবন্দরে মুসলমানদের সাথে অবমাননাকর আচরণ সম্পর্কে আলোচনা করা হয়।
আমেরিকায় প্রায় ৮০ লক্ষ মুসলমান রয়েছে এবং ১১ সেপ্টেম্বরের ঘটনার পরে সেদেশে ইসলাম বিদ্বেষীর সংখ্যা বৃদ্ধি পেয়েছে।
গবেষণা করে দেখা যায়, ইসলাম ধর্ম সম্পর্কে আমেরিকার মুসলমানেরা ততটা জ্ঞান রাখে না এবং ইসলাম ধর্ম প্রচারের ব্যাপারেও সেদেশের মিডিয়া সমাজের নিজস্ব সীমাবদ্ধতা বজায় রাখে।
1473284