IQNA

পবিত্র কুরআনের সাথে অমুসলিমদের পরিচয় করানোর চেষ্টায় বেঙ্গালুরু’র মুসলমানেরা

23:05 - November 17, 2014
সংবাদ: 1474387
আন্তর্জাতিক বিভাগ: ভারতের বেঙ্গালুরু শহরের অমুসলিমদেরকে পবিত্র কুরআনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্য বাসস্ট্যান্ডে ‘সকলের জন্য কুরআন’ শিরোনামে বিভিন্ন পোষ্টার স্থাপন করা হয়েছে।

‘Salaam Centre’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: বেঙ্গালুরু শহরের সালাম নামক ইসলামিক কেন্দ্রের পক্ষ থেকে পবিত্র কুরআনের সঙ্গে পরিচয় করানোর উদ্দেশ্য উক্ত পোষ্টার গুলো স্থাপন করেছে উক্ত শহরের মুসলমানেরা।
এ পোষ্টার দেখে, কুরআনের সাথে পরিচয় হওয়ার জন্য যে সকল ব্যক্তি সালাম ইসলামিক কেন্দ্রে যোগাযোগ করবে তাদেরকে কানারা, তামিল অথবা ইংরেজি ভাষায় অনুবাদকৃত একটি কুরআন শরীফ অনুদান করা হচ্ছে।
অমুসলমানদেরকে ইসলাম, কুরআন, হযরত মুহাম্মাদ (সা.) এবং কুরআনের শিক্ষার সাথে পরিচয় করানোর উদ্দেশ্য বেঙ্গালুরু শহরের সালাম ইসলামিক কেন্দ্র উক্ত কুরআন শরিফগুলো অমুসলিমদের মাঝে বিতরণ করছে।
সকলের জন্য কুরআন শিরোনামে উক্ত প্রকল্পের মাধ্যমে পবিত্র কুরআনের বার্তা সমূহ এ পর্যন্ত ভারতের ডাক্তার, পুলিশ কর্মকর্তা, শিক্ষক, আইনজীবী, বিচারক, অধ্যাপক, পণ্ডিত, চিন্তাবিদ এবং বিশেষজ্ঞদের মধ্যে পৌঁছে দেওয়া হয়েছে।


1474119

captcha