
‘malaysiandigest’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: কুরআন প্রিন্ট ও তত্ত্বাবধান বোর্ডের চেয়ারম্যান হারুসানী জাকারিয়া বলেছেন: আরবি টেক্সট ব্যতীত শুধুমাত্র মালয়েশিয়ান ভাষায় কুরআন অনুবাদ করা যাবে না। এমন কি অমুসলিমদের জন্য এ নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। কারণ, যদি আরবি টেক্সট না থাকে তাহলে পবিত্র কুরআনের সঠিক অর্থ বোঝার ক্ষেত্রে ভুল হওয়ার সম্ভাবনা রয়েছে।
মালয়েশিয়ার পেরাক প্রদেশের মুফতি সঠিক ভাবে কুরআন অনুবাদ না হওয়ার ব্যাপারে বলেন: যদি পবিত্র কুরআন সঠিক ভাবে অনুবাদ না করা হয় তাহলে পাঠকগণ সঠিক অর্থ বুঝতে পারবে না এবং পরবর্তীতে এ এক ধরণের বড় সমস্যা হতে পারে।
তিনি মালয়েশিয়ার ইসলামী উন্নয়ন অধিদপ্তরের পক্ষ থেকে অনুষ্ঠিত এক সম্মেলনে বলেন: পবিত্র কুরআন অনুবাদের ক্ষেত্রে অনুবাদকের যুক্তিবিদ্যা, সার্ফ ও নাহু (আরবি ব্যাকরণ) সহ অন্যান্য বিষয়ের ওপর জ্ঞান থাকা প্রয়োজন রয়েছে।
1475074