
‘theicr’ ওয়েব সাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তৃতীয় বার্ষিকী হেফজ প্রতিযোগিতা রচেস্টার শহরের ইসলামিক কেন্দ্র ও মুসলিম যুব সংঘের পক্ষ থেকে অনুষ্ঠিত হবে।
এ প্রতিযোগিতায় ৫ থেকে ১৭ বছরের প্রতিযোগী মোট পাঁচটি বিভাগে একে অপরের সাথে প্রতিযোগিতা করবে।
প্রতিটি বিভাগে অংশগ্রহণকারীদেরকে সুষ্ঠু ভাবে উচ্চারণ সহকারে পবিত্র কুরআনের কয়েকটি সুরা মুখস্থ বলতে হবে।
প্রতিযোগিতার শেষে সম্মাননা অনুষ্ঠানের মাধ্যমে উত্তীর্ণদের পুরস্কার প্রদান করা হবে।
সেদেশের যুবকদের সাথে পবিত্র কুরআনের সাথে অন্তরঙ্গ সম্পর্ক বৃদ্ধি কারার লক্ষ্যে উক্ত কুরআন প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে।
মুসলমানদের ধর্মীয় চাহিদা মেটানোর জন্য নিউ ইয়র্কের রচেস্টার শহরের ইসলামিক কেন্দ্রটি ১৯৭৫ সালে সংগঠিত হয়েছে।
1474499