
‘Daily Vatan’ ওয়েবসাইটের বরাত দিয়ে কুরআন বিষয়ক বার্তা সংস্থা ইকনা’র রিপোর্ট: তুরস্কে ধর্মীয় সংস্থার সভাপতির উপদেষ্টা মুস্তাফা তুর্কান জানিয়েছেন: যেখানে মসজিদ নির্মাণের কথা চলছে, সে স্থানটি প্রস্তুত রয়েছে। হাভানা’র পুরনো অংশে ২০ হাজার বর্গ মিটারের ওপর এ মসজিদটি নির্মাণ করা হবে।
গত সপ্তাহে তুরস্কের প্রেসিডেন্ট রজব তাইয়্যেব এরদোগান এক সম্মেলনে বলেছেন, ক্রিস্টোফার কলম্বাসের অনেক আগেই মুসলমানেরা আমেরিকাকে আবিষ্কার করেছে এবং তিনি তার বক্তৃতায় আবারও এ মসজিদটি নির্মাণের জন্য প্রস্তাব দেন।
১৯৯৬ সালে প্রকাশিত মুসলিম ইতিহাসবিদ ড. ইউসেফ মরুই একটি প্রবন্ধের উদ্ধৃতি দিয়ে এরদোগান বলেন: ‘কলম্বাস তার নিবন্ধে স্বীকার করেছেন যে ১৪৪২ সালের ২১ অক্টোবর সোমবার তার জাহাজ যখন কিউবার উত্তর-পূর্ব উপকূলের জিবারা অতিক্রম করছিল তখন একটি সুন্দর পাহাড়ের চূড়ায় তিনি একটি মসজিদ দেখতে পান।
তুর্কান বলেন: এ মসজিদটি তুরস্কের ইস্তামবুল শহরের ‘Artakvy’ মসজিদের ডিজাইনে নির্মাণ করা হবে।
মুস্তাফা তুর্কান আরও বলেন: এ মসজিদটি নির্মাণের ক্ষেত্রে তুরস্কের ইচ্ছা থাকলেও কিউবার কর্তৃপক্ষগণ চাচ্ছেন এ মসজিদটি ইসলামী সহযোগিতা সংস্থার উদ্যোগে নির্মাণ করা হোক।
1475912