IQNA

মেডিকেল বিশ্ববিদ্যালয়গুলো কোরআন প্রতিযোগিতার আয়োজন করবে

10:16 - March 04, 2008
সংবাদ: 1634476
৯ই মার্চ ইরানের ৪১ টি মেডিক্যাল বিশ্ববিদ্যালয়ে কোরআনের অনুবাদ ও ব্যাখ্যার প্রতিযোগিতার ১৩তম চক্র অনুষ্ঠিত হবে, বলেছেন স্বাস্থ্য, চিকিৎসা এবং চিকিৎসা-শিক্ষা মন্ত্রনালয়ের সাংস্কৃতিক ও ছাত্র বিষয়ক প্রধান জনাব জাভানমার্দ।
জনাব জাভানমার্দ ইক্বনাকে বলেছেন যে অংশগ্রহনকারীরা পবিত্র কোরআনের অনুবাদ ও ব্যাখ্যার বিষয়ে প্রতিযোগিতা করবে।

তিনি আরও বলেন: ছাত্ররা মুহাম্মদ মাহদী ফুলাভান্দের কোরআনের অনুবাদ ও আয়াতুল্লাহ মাকারেম সিরাজীর সূরা আনাম, আরাফ ও আনফাল- এর তাফসীর এর সাহায্য নিতে পারে।

জাভানমার্দ আরও জানান যে প্রতিযোগিতা আরও দুটি বিষয়ে অনুষ্ঠিত হবে। এগুলো হলো কোরআনের আয়াতের ওপর সাহিত্য ও কোরআনের উচ্চ লক্ষ্য সম্পর্কে চিত্রকলা এবং নবী (সা.) ও ইসলামী ঐক্যের বিষয়ে বিশেষ বিষয়াবলী।

তিনি বলেনঃ প্রতিযোগিতা মেডিক্যাল বিশ্ববিদ্যালয়গুলোর ছাত্র ও ছাত্রীদের মাঝে আলাদাভাবে অনুষ্ঠিত হবে।
captcha