তেহরান বিশ্ববিদ্যালয়ে ক্যাম্পাসে মুসুল্লিদের উদ্দেশ্যে আয়াতুল্লাহ আহমাদ জান্নাতি সব মুসলমানকে নির্যাতিত গাজাবাসীদের অধিকার আদায়ের জন্য উঠে দাঁড়ানোর আহবান জানিয়েছেন।
খোতবার এক অংশে তিনি অভিভাবক পরিষদের প্রধান আসন্ন সংসদ নির্বাচনের উল্লেখ করেন এবং নির্বাচনে ব্যাপক উপস্থিতির প্রয়োজনীয়তা উপস্থাপন করেন। তিনি বলেন: ভোট কেন্দ্রগুলোতে জনগণের ব্যাপক উপস্থিতি ধর্মীয় গণতন্ত্রের গৌরব প্রদর্শন করবে এবং শত্রুদের হতাশ করবে।
তিনি পারমাণবিক বিষয়েও কথা বলেন এবং বলেন যে ইরানী জাতি তাদের পারমানবিক অধিকার কখনোই পরিত্যাগ করবে না।
তিনি ইমাম হুসাইন (আ.) এর আন্দোলনের আদর্শের উল্লেখ করে বলেন: তাঁর উদ্দেশ্য ছিলো জনগণকে অজ্ঞতা ও অন্যায় থেকে রক্ষা করা।