IQNA

কোরআন বিরোধী ফিল্ম বন্ধে ডাচ মন্ত্রীসভা চেষ্টা করবে

22:28 - March 04, 2008
সংবাদ: 1634801
ডাচ সরকার চেষ্টা করে দেখছে কীভাবে তারা কোরআন বিরোধী একটি ফিল্ম প্রচার করা থেকে একজন রাজনীতিককে থামাতে পারে, এ ভয়ে যে তা এর নাগরিকদের ও ব্যবসার উপর আক্রমণ ডেকে আনবে। খবরটি দিয়েছে একটি সংবাদপত্র।
সরকারী আইনবিদরা খতিয়ে দেখছে যে অভিবাসন বিরোধী আইনবিদ গার্ট উইলডার্সের তৈরী এই ফিল্মকে নিষিদ্ধ করার আইনগত কোন সুযোগ আছে কিনা। গার্ট উইডার্স কোরআনকে এডলফ হিটলারের 'মেইন ক্যম্ফ'- এর সাথে তুলনা করেছে। মন্ত্রীসভার ঘনিষ্ট এক সূত্রের বরাত দিয়ে ডেইলী টেলিগ্রাফ এ কথা জানিয়েছে।

সংবাদপত্রটি বলেছে যে কোয়ালিশন সরকার এই ফিল্ম- এর বিষয়ে দুভাগ হয়ে গেছে। খৃস্টান ড্যামোক্র্যাটরা নিষিদ্ধ করার পক্ষে এবং লেবার দল বাকস্বাধীনতার পক্ষে জোর দিচ্ছে এবং মুসলমান দেশগুলোকে নেদারল্যান্ডের বিরুদ্ধে হিংসাত্মক কার্যক্রমে বাধা দিতে আহবান জানাচ্ছে।

ডাচ প্রধানমন্ত্রী জাঁ পিটার বলকেনেন্দ গত সপ্তাহে সতর্ক করে দিয়ে বলেন যে এই ফিল্মের কারণে অর্থনৈতিক অবরোধ ও দেশের সৈন্যদের বিরুদ্ধে আক্রমণের সম্ভাবনা দেখা দিচ্ছে। যদিও তিনি ফিল্মটির প্রচার বন্ধ হোক একথা বলেন নি।

উইলডার্স বলেছে যে সে ফিল্মটি তৈরী শেষ করেছে এবং টেলিভিশন স্টেশনের সাথে এর প্রচারের বিষয়ে দেন দরবার করছে যা মার্চ ও এপ্রিলের দিকে প্রচারিত হতে পারে।
captcha