IQNA

মুসলিম প্রতিনিধি ও ভ্যাটিক্যান ঐতিহাসিক বৈঠকের জন্য প্রস্তুতি নিচ্ছে

21:57 - March 04, 2008
সংবাদ: 1634803
মুসলিম প্রতিনিধি ও ভ্যাটিক্যানের কর্মকর্তারা এই সপ্তাহে আলাপ আলোচনা শুরু করেছে। তারা আশা করছে তা ক্যাথোলিক ও ইসলামী বৈঠকে পরিণত হবে যা আগে কখনও ঘটেনি।
প্রত্যেক দল থেকে পাঁচজন আগামী মঙ্গলবার দুদিনের জন্য রোমে মুখোমুখি বসছে যা প্রকৃতপক্ষে এ বছরের শেষে আরও বড় একটি মিটিং এ পরিণত হবে । সেখানে পোপ বেনেডিক্ট উপস্থিত থাকবেন।

জনপল দ্বিতীয়ের পন্টিফিকেশনের পর সংলাপকে বর্তমান সময় পর্যন্ত পৌঁছে দিতে হবে আমাদের, বলেছেন ইয়াহইয়া সার্জিও ও ইটালীর ইসলামী সমপ্রদায়ের ভাইস প্রেসিডেন্ট ইয়াহে পাল্লাভিচিনি।

ক্যাথলিক ও মুসলমানদের সম্পর্ক গোত্তা খেয়েছিলো ২০০৬ সনে যখন পোপ বেনেডিক্ট জার্মানীতে এক বক্তৃতায় এমন কিছু বলেন যা মুসলমানরা ধরে নেয় যে তিনি ইসলামকে হিংসাত্মক ও অযৌক্তিক হিসেবে উপস্থাপন করেছে।

সারা পৃথিবীর মুসলমানরা এরপর প্রতিবাদ জানালে পোপ তা সংশোধনের চেষ্টা করেন এবং তার তুরস্কের সফরে তিনি সেখানকার নীল মসজিদে ইমামের সাথে কাবার দিকে ফিরে প্রার্থনা করেন।

পাল্লাভিচিনি বলেন যে বড় মিটিংটি ভ্যাটিক্যানে অথবা বেনেডিক্টের গ্রীস্মকালীন আবাসে আগষ্ট মাসের দিকে অনুষ্ঠিত হবে।
captcha