IQNA

ইসলামকে অসম্মান করার চেষ্টাকে নিন্দা জানিয়েছে পাকিস্তানের পার্লামেন্ট

21:41 - March 05, 2008
সংবাদ: 1635197
পাকিস্তানের পার্লামেন্টের আপার হাউস ঐক্যবদ্ধভাবে একটি প্রস্তাব পাশ করেছে যা ইসলামকে অসম্মান ও ঘৃণা ছড়ানোর চেষ্টাকে নিন্দা জানিয়েছে।
নবী (সা.) সম্পর্কে ড্যানিশ পত্রিকায় কার্টুন প্রকাশিত হয় প্রথমে ২০০৫ সালে এবং এখন আরেকটি ফিল্ম প্রদর্শিত হতে যাচ্ছে যেখানে ডানপন্থী একজন আইনবিদ কোরআন সম্পর্কে তার মতামত জানাতে যাচ্ছে।

সিনেট তার প্রস্তাবে বলে, এ সবই ইসলামকে অসম্মান করা এবং ইসলামের আদর্শ মানবকে অপমান করা এবং বিশ্বের মুসলমানদের অনুভূতিকে আঘাত করার প্রচেষ্টার একটা অংশ হিসেবে মনে হচ্ছে। এতে আরও বলা হয়, এ ধরনের ঔদ্ধত্যপূর্ণ আক্রমন একটি পরিকল্পনার অংশ হতে পারে যেন কিছুলোক মারমুখী প্রতিক্রিয়া প্রদর্শন করে।

কার্টুনগুলো ২০০৬ সনে মুসলিম বিশ্বে মারমুখী প্রতিবাদ মিছিলের সৃষ্টি করে যাতে প্রায় ৫০ জন প্রাণ হারায়। এ মাসে ড্যানিশ পত্রিকাগুলো আবার সেগুলো ছাপিয়েছে। পাকিস্তান সহ বেশ কিছু মুসলিম রাষ্ট্রে এর বিরুদ্ধে প্রতিবাদ মিছিল বের হয়।

সিনেট বলেছে, বাকস্বাধীনতার নামে এরকম শত্রুতাপূর্ণ কাজ গ্রহণ করা যায় না। বাকস্বাধীনতা পবিত্র হলেও তা অপমান করার স্বাধীনতায়, অপবাদ ও গালিগালাজ দেয়ায় এবং উষ্কানী সৃষ্টিতে ব্যবহৃত হতে পারেনা।
captcha